বাংলালিংক কর্মীদের বাসা থেকে কাজের নির্দেশ

১৬ মার্চ, ২০২০ ১৮:৫৮  
চলমান করোনাভাইরাস সংকটের মধ্যে বহুজাতিক টেলিকম কোম্পানি বাংলালিংক তাদের কর্মীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্মীদের বাসা থেকে কাজ করতে বলে সোমবার (১৬ মার্চ) নির্দেশনা জারি করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে আগামী ১৮ মার্চ থেকে দুই সপ্তাহ কর্মীদের বাসা থেকে অফিস করতে বলেছে। বাংলালিংকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা অংকিত সুরেকা ডিজিবাংলাকে জানান, খুব বেশি প্রয়োজন ছাড়া কর্মীদের বাসা থেকেই কাজ করতে বলা হয়েছে। কাস্টমার সার্ভিস, নেটওয়ার্ক অপারেশন এবং এলআইসি সার্পোট এর মত সেবা গুলো চালু থাকবে। তবে যে কোন কর্মী চাইলে অফিসে যেতে পারবে, সে ক্ষেত্রেও বিশেষ ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠানটির প্রায় এগারশো কর্মীকে বাসায় বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে গ্রামীণফোনের কর্মীদেরও বাসা থেকে কাজ করার জন্য বলা হয়েছে।